
মাতুভূঁইয়া ইসলামিয়া দাখিল মাদরাসা ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার ৭ নং মাতুভূঁইয়া ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত। মাদরাসাটি ১৯৮৩ সালের ২৮ শে জানুয়ারী তারিখে প্রতিষ্ঠিত হয়। এলাকার ধর্মানুরাগী ব্যক্তিবর্গ মিলে সর্ব প্রথম অস্থায়ীভাবে মক্তব ঘরে মাদরাসাটির সুচনা করা হয়। পরবর্তীতে বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল কাইয়ুম এর মাধ্যমে তার স্ত্রীর দানকৃত জমিনের উপর মাদরাসাটি স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়।
০১/০১/১৯৯৭ খ্রীঃ সাথে মাদরাসাটি প্রথম পাঠদানের অনুমতি লাভ করে এবং ০১/০১/২০২২ খ্রীঃ সালে মাদরাসাটি প্রথম একাডেমিক স্বীকৃতি লাভ করে। ১৯৯৮ সাল থেকে নিয়মিত দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে আসছে। ২০১৫ সালে এলাকার মানুষের দান অনুদানে ০৩ তলা বিশিষ্ট নতুন ভবনের কার্যক্রম শুরু হয়। বর্তমানে ১০০ ফুট দৈর্ঘ ০৩ তলা ভবন ও একটি আধা পাকা টিন শেড ঘরে শ্রেণী কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে বর্তমানে প্রায় ৫০০ ছাত্র-ছাত্রী অধ্যয়নরত ও ১৮ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত এবং নিয়ম ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত। এখানে বর্তমানে আলাদা নূরাণী বিভাগ চালু আছে।
মাদরাসার বর্তমান পরিচালনা কমিটি >>
শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ>>
